গুয়াতেমালায় ভূমিধস, নিহত ১১

0

গুয়াতেমালার পশ্চিমাঞ্চলীয় এলাকায় ভারি বৃষ্টিপাতের কারণে সৃষ্ট ভূমিধসে অন্তত ১১ জন নিহত হয়েছে। মঙ্গলবার ভোররাতের এ ঘটনায় একটি মহাসড়কের দুটি বাস ধসে পড়া মাটির নিচে চাপা পড়েছে বলে জানিয়েছে দেশটির জরুরি বিভাগ। পাশাপাশি কাদার স্রোতে বেশ কয়েকটি বাড়িও ভেসে গেছে।
এক বিবৃতিতে দেশটির জাতীয় দুর্যোগ কেন্দ্র জানিয়েছে, সান পেদ্রো সোলোমা শহরে একটি পাহাড়ের একপাশ ধসে পড়ে বাস দুটিকে চাপা দেয়। এতে বাস দুটির দশ যাত্রী নিহত ও নয়জন আহত হয়। অপরদিকে কাদার স্রোতে ভেসে যাওয়ার একটি বাড়ির এক বাসিন্দাও নিহত হয়েছে। এসব ঘটনায় মোট কতোজন নিখোঁজ রয়েছেন কর্তৃপক্ষ তা নির্ধারণ করার চেষ্টা করছে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.