হযরত বেল্লাল, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ সুন্দরগঞ্জ উপজেলার এক গৃহবধু এক সঙ্গে তিন কন্যা সন্তানের জন্ম দিয়েছে। শুক্রবার গাইবান্ধা রাবেয়া ক্লিনিকে অস্ত্র পাঁচারের মাধ্যমে তিন সন্তানকে পৃথিবীর আলোতে নিয়ে আসা হয়। ওই গৃহবধু উপজেলার পশ্চিম রাজিবপুর গ্রামের কাজিউল ইসলামের স্ত্রী মনোয়ারা বেগম। তিন কন্যা সন্তান বর্তমানে সুস্থ্য রয়েছে। কাজিউল ইসলাম জেআর ফার্সাসিটিক্যাল কোম্পানীর রংপুর অফিসের মার্কেটিং অফিসার। তিন কন্যার পিতা হওয়ায় কাজিউল অত্যন্ত খুশি। এ খবর ছড়িয়ে পরলে হাজারও উৎসুক জনতা তিন কন্যা সন্তানকে দেখার জন্য উপচে পড়া ভিড় করছে ক্লিনিকে। মনোয়ারা বেগম তিন কন্যা সন্তানের জন্ম দিয়ে অত্যন্ত আনন্দিত। তিনি তার সন্তানদের জন্য সকলের নিকট দোয়া কামনা করেছেন