গোপালগঞ্জের মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় স্বামী নিহত, স্ত্রী আহত

0

গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জে ঢাকা-বরিশাল মহাসড়কের মুকসুদপুরের চর প্রসন্নদীতে আজ শুক্রবার সকালে সড়ক দুর্ঘটনায় ১ জন নিহত ও অপর ১ জন আহত হয়েছে। নিহত ও আহতরা দু’জন স্বামী স্ত্রী। তাদের বাড়ি পটুয়াখালীর গলাচিপায় বলে জানা গেছে।
তারা ইঞ্জিন চালিত একটি নতুন থ্রি-হুইলার গাড়ি কিনে নিয়ে বাড়িতে যাবার পথে খুব ভোরে ঘটনাস্থলে দুর্ঘটনায় পড়ে। তাদের গাড়িটি রাস্তার খাদে পড়ে যায়। ধারণা করা হচ্ছে পিছন থেকে হয়তো কোনও দ্রুতগামীযান তাদের গাড়িটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই গাড়ির চালক স্বামী নুরুল ইসলাম (৩০) নিহত হয় এবং স্ত্রী নুরুন্নাহারও (২২) এ সময় মারাত্মক আহত হয়। আহত নুরুন্নাহারকে মাদারীপুরের রাজৈর উপজেলা স্বাস্থ্য কমম্পেক্সে ভর্তি করা হয়েছে।
ভাঙ্গা হাইওয়ে পুলিশের এসআই জাহাঙ্গির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.