গোপালগঞ্জে ট্রাকচাপায় ব্যবসায়ী নিহত

0

এম আরমান খান জয়,গোপালগঞ্জ: গোপালগঞ্জের ট্রাকচাপায় কাদের মোল্লা (৩৫) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। শনিবার সকালে সদর উপজেলার ঘোনাপাড়া মোড়ে এ দুর্ঘটনা ঘটে। কাদের মোল্লা ঘোনাপাড়া মোড়ে ব্যবসা করতেন। তিনি সদর উপজেলার ভেন্নাবাড়ি গ্রামের আবেদ মোল্লার ছেলে। গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) সেলিম রেজা জানান, ঘোনাপাড়া মোড়ে কাদের মোল্লা মহাসড়ক পার হচ্ছিলেন। এ সময় দ্রুতগামী একটি ট্রাক চাপা দিলে তিনি ঘটনাস্থলেই নিহত হন। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.