গোপালগঞ্জে স্কুল ছাত্রীকে ধর্ষন, ধর্ষক আটক

0

গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জের এক স্কুল ছাত্রীকে জোর পূর্বক ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার সকাল ৭ টার দিকে গোপালগঞ্জ সদর উপজেলার গোপীনাথপুর শরীফপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ অভিযুক্ত খালিদ মিয়াকে (২৫) আটক করেছে। সে একই গ্রামের কুটি মিয়া শরীফের ছেলে।
গোপালগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সেলিম রেজা জানিয়েছেন, ওই স্কুল ছাত্রী সকাল ৭টার দিকে বাড়ি থেকে বের হয়ে প্রাইভেট পড়তে যাচ্ছিলো। পথিমধ্যে খালিদ মিয়া নামক এক বখাটে তাকে জোর পূর্বক তাদের ফাঁকা বাড়িতে ধরে নিয়ে ধর্ষণ করে। পরে ওই ছাত্রী বাড়িতে এসে বিষয়টি পরিবারের সদস্যদের জানায়। পরিবারের সদস্যরা তাকে চিকিৎসার জন্য গোপালগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করে। খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে ওই অভিযুক্তকে আটক করে। এ রিপোর্ট লেখা পর্যন্ত মেয়েটির ডাক্তারী পরীক্ষা ও মামলার জন্য প্রস্তুতি নেয়া

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.