মো: গোলাম মোস্তফা : “সুস্থ ধারার বিতর্কই পারে, সুন্দর সমাজ গড়তে” এই প্রত্যয় নিয়ে পোর্ট সিটি ইন্ট্যারন্যাশনাল ইউনিভার্সিটির, অডিটোরিয়ামে ১৩ জুলাই এবং ২০ জুলাই PCIU DEBATE FORUM (PCDF) এবং PCIU MOOTCOURT SOCIETY (PCIUMCS) এর যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হয় “গ্রীষ্মকালীন সংসদীয় বিতর্ক প্রতিযোগীতা ২০১৭” ।
উক্ত বিতর্ক প্রতিযোগীতার গ্রুপ পর্ব অনুষ্টিত হয় ১৩ জুলাই এবং এতে আইন বিভাগের বিভিন্ন ব্যাচ হতে সর্বমোট ৮ টি দল অংশগ্রহণ করেন।
এরপর গ্রুপপর্বের বিজয়ী দলগুলোকে নিয়ে ২০ জুলাই সেমি ফাইনাল এবং যথাক্রমে ফাইনাল অনুষ্টিত হয় ।
১ম সেমি ফাইনালে চেতনায়-৭১ কে হারিয়ে অগ্রদূত এবং ২য় সেমি ফাইনালে তরঙ্গ-৭১ কে হারিয়ে অমর-২১ ফাইনালে উত্তীর্ণ হয় ।
এরপর ফাইনালে তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াইয়ে ‘অগ্রদূত’কে পরাজিত করে এই প্রতিযোগীতার চ্যাম্পিয়ন হিসাবে নিজেদের নাম লেখায় ‘অমর-২১’।
ফাইনালের সেরা বিতার্কিক নির্বাচিত হয়েছেন অগ্রদূত এর দলনেত্রী ‘জোহরা আকতার সীমা’ এবং পুরো প্রতিযোগীতায় অসাধারণ পারফরমেন্সের জন্য সেরা বক্তা নির্বাচিত হন ‘অমর—২১’ এর দলনায়ক ‘মুনীর উদ্দীন সায়েম’ ।
বিতর্কের সেমি ফাইনাল পর্বে স্পীকারের দায়িত্বে ছিলেন ‘PCDF’ এর কো-অর্ডিনেটর এবং ন্যাচারাল সাইন্স ডিপার্টমেন্টের সম্মানিত লেকচ্যারার মেহেদি হাসান রকি, ডিপার্টমেন্ট অব জার্নালিজমের সম্মানিত লেকচ্যারার দিলরুবা আক্তার এবং ফাইনাল পর্বে স্পীকারের দায়িত্ব পালন করেন ইংলিশ ডিপার্টমেন্টের সম্মানিত চেয়্যারম্যান ইফতেখারুল আজম।
এই প্রতিযোগীতায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের সম্মানিত ডীন প্রফেসর ইঞ্জিনিয়ার মোঃ মফজল আহমদ।
এমন একটি প্রাণবন্ত বিতর্ক প্রতিযোগীতা আয়োজন করার জন্য প্রধান অতিথি আয়োজকদের সাধুবাদ জানান এবং সকল প্রকার সহযোগিতা করার আশ্বাস প্রদান করেন।
বিতর্কের শেষে স্পীকার এবং সকল বিচারকগণ বিতর্কিকদের প্রতি শিক্ষামূলক এবং অনুপ্রেরণামূলক বক্তব্য প্রদান করেন। সবশেষে প্রধান অতিথি সমাপনী বক্তব্য প্রদান করে পুরষ্কার বিতরণ সম্পন্ন করেন।
এই বিতর্ক প্রতিযোগীতায় বিচারকের দায়িত্ব পালন করেন পোর্ট সিটি ইউনিভার্সিটির বিতর্কের সংগঠক সাংবাদিকতা বিভাগের ইয়াসির সিলমী, টেক্সটাইলে বিভাগের সাকিল হোসাইন রিদ্দিম , আইন বিভাগের অনিক বড়ুয়া অভ্র, সিভিল বিভাগের মহিউদ্দীন মুহিন।
‘PCDF’ এর কো-অর্ডিনেটর এবং ন্যাচারাল সাইন্স ডিপার্টমেন্টের সম্মানিত লেকচ্যারার মেহেদি হাসান রকি ন্যাশনাল নিউজ টুয়েন্টিফোরকে বলেন, বিতর্ক প্রতিযোগিতা যাতে সকলে আনন্দের সাথে উপভোগ করতে পারে সেই চেষ্টা করেছি।
উক্ত প্রতিযোগীতায় ৮ টি দলের হয়ে সর্বমোট ২৪ জন বিতার্কিক অংশগ্রহন করেন।