ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধিঃ- ঘাটাইলে দুই রাউন্ড , পিস্তল ও চাপাতিসহ স্বেচ্ছা সেবক দলের নেতা মিল্কি কাজী (৪৫) কে গ্রেফতার করা হয়েছে। বুধবার বিকেলে পৌরসভা গালর্স স্কুল রোডের নিজ বাসা থেকে তাকে অস্ত্রসহ গ্রেফতার করে ঘাটাইল থানা পুলিশ। ঘাটাইল থানা অফিসার ইনচার্জ মোঃ মহি উদ্দিন পিপিএম জানান, গোপন সংবাদের ভিত্তিতে তিনি সহ সঙ্গীয় পুলিশ নিয়ে অভিযান চালিয়ে তার নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে দুই রাউন্ড গুলি, পিস্তল ও জাপানের তৈরি একটি চাপাতি উদ্দার করা হয়। পুলিশ জানায়, সে ঘাটাইল পৌরসভা স্বেচ্ছা সেবক দলের সহসভাপতি।