ঘাটাইলে সন্ধানপুর ইউনিয়নের মুুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের আহবায়ক কমিটি গঠন

0

আব্দুল লতিফ ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধিঃ মুুক্তিযুদ্ধের ইতিহাস আগামী প্রজন্মের কাছে উপস্থাপন এবং মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নের লক্ষ্যে – নিয়ে ঘাটাইলে সন্ধানপুর ইউনিয়নের মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের আহ্বায়ক কমিটি গঠন করা হয়।

শুক্রবার সকাল ১০টায় কুশারিয়া বিদ্যালয় মাঠে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড আহ্বায়ক মো: রুহুল আমীনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা খন্দকার আব্দুস সামাদ, ইয়াদ আলী, আঃ গনি মিয়া, এবি সিদ্দিক প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন, ঘাটাইল উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের আহ্বায়ক কমিটির সদস্য খন্দকার সফিকুল ইসলাম সুজন।

সভায় সর্ব সম্মতি ক্রমে ঘাটাইল উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের আহ্বায়ক মো: রুহুল আমিন কমিটি ঘোষনা করেন। আহবায়ক কমিটিতে মো: আকরামুল ইসলাম অপু কে আহবায়ক ও মো: ফারুক আহম্মেদ কে সদস্য সচিব করে আহবায়ক কমিটি করে ৯ সদস্যর এই আহ্বায়ক কমিটি গঠন করা হয়। অন্যান্যরা হলো যুগ্ম আহবায়ক মো: হারুনুর রশিদ, মাসুদ রানা, সদস্যরা হলো- মনিরুজ্জামান রুবেল, জহিরুল হক জুয়েল, মো: ইব্রাহিম মিসেস শিরিন আহম্মেদ, ফরিদ হোসেন প্রমুখ।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.