ঘাটাইল পৌরসভার বাজেট ঘোষনা

0

আব্দুল লতিফ, ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধিঃ ঘাটাইল পৌর সভার ২০১৭-১৮ অর্থ বছরের ২৩ কোটি ৩৫ লাখ ৯৭২ টাকার বাজেট ঘোষনা করা হয়েছে। মঙ্গলবার দুপুরে ঘাটাইল পৌরসভা মিলনায়তনে পৌর মেয়র শহিদুজ্জামান খানের সভাপতিত্বে বাজেট পেশ করেন পৌর সভার হিসাব রক্ষক মোহাম্মদ হেলাল উদ্দিন । এসময় উপস্থিত ছিলেন, ঘাটাইল পৌরসভার প্যানেল মেয়র মোঃ আবু হায়দার লিটন, মহিলা প্যানেল মেয়র মিসেস রওশন আরা রুবী, কাউন্সিলর হেকমত আলী, কাজী জাহাঙ্গীর, মোঃ শাহাদৎ হোসেন শামীম, মোঃ সাইফুল ইসলাম। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, পৌর সচিব মোহাম্মদ নূরুল ইসলাম, সহকারী প্রকৌশলী মোঃ মাহমুদুল হক, উপসহকারী মোঃ মনিরুজ্জামান তালুকদার, প্রশাসনিক কর্মকর্তা মোঃ ইসহাক আলী,এসেসর শেখ মোঃ আব্দুল কদ্দুছ । গত বছরের বাজেট ছিল ১৯ কোটি ৯৮ লাখ ২২ হাজার ৩৩৫ টাকা ।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.