সরওয়ার জামান,কক্সবাজার জেলা সংবাদদাতা: কক্সবাজারের চকরিয়া উপজেলায় ঘূর্ণিঝড় মোরার আক্রমণে ব্যাপক ক্ষয়ক্ষতি এখনো কাটিয়ে উঠতে পারেনি কয়েকটি এলাকার জনগণ । সকাল নয়টার দিকে মোরার আক্রমনে আহত আসমা বেগম নামে (৪৫) এক মহিলা নিহত হয়েছে। নিহত মহিলার বাড়ি চকরিয়া উপজেলার পূর্ব বড় ভেওলা ইউনিয়নের সিকদার পাড়া গ্রামে।
উপজেলার মুবিন পাড়া, সিকদার পাড়া, রামপুর, শাহারবিল, চরপাড়া, মাইজ পাড়া, কাকারা ও মানিকপুরে ব্যাপক ক্ষতি হয় ।বিদ্যুতের খুঁটি, মোবাইল টাওয়ার ভেঙ্গে পড়ে। ফলে যোগাযোগ ব্যবস্থা এখনো ব্যাহত আছে। ফসলের ক্ষেতসহ অনেক বাগানবাড়ীর ক্ষতি সাধিত হয়। হাজারো বাড়িঘর বিধ্বস্থ হয়। অনেকের গবাদিপশু মারা যায়।উপযুক্ত ত্রাণ ও সহযোগীতার অভাবে অনেক পরিবার খোলা আকাশের নিচে রাত্রি যাপন করছে।