চকরিয়ায় বন্যা পরিস্থিতির অবনতি; পানি বন্দি মানুষের দুর্ভোগের শেষ নেই

0

সরওয়ার জামান,কক্সবাজার জেলা সংবাদদাতা: কক্সবাজার জেলায় পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যা পরিস্থিতিরর আরও অবনতি হয়েছে। পানি বন্দি হয়ে পড়েছে লাখো মানুষ। মাতামুহুরি নদীর পানি বিপদ সীমার উপর দিয়ে বয়ে
চলেছে। দু’কূল প্লাবিত হয়ে প্রত্যন্ত অঞ্চলে পানি ঢুকে হাজার হাজার গ্রামাঞ্চল বন্যার পানিতে তুবে একাকার হয়ে গেছে। বিভিন্নস্থানে বেড়িবাঁধ, রাস্তাঘাট ভেঙ্গে গেছে। যে দিকে চোখ যায় শুধু পানি আর পানি। 
এদিকে গ্রামাঞ্চলের বিশুদ্ধ পানির একমাত্র উৎস নলকূপ ডুবে যাওয়ায় বিশুদ্ধ পানির তীব্র  সংকট দেখা দিয়েছে। মধ্যবিত্ত থেকে নিম্নবিত্ত মানুষের করুণ আর্তনাদ শুনা যাচ্ছে। তাছাড়াও ত্রাণ সামগ্রী বিতরণের কোন প্রক্রিয়া চোখে পড়ছে না। পানি মূহুর্মূহু বৃদ্ধি পাচ্ছে। সেইসাথে প্রবল বৃষ্টিপাত হচ্ছে। এমন মূহুর্তে মহান আল্লাহর করুণা কামনা ছাড়া আর কোন গত্যন্তর নেই।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.