চট্টগ্রামের পথে গজারিয়ায় গাড়ির জট, ঈদে ঘরমুখো মানুষের ভোগান্তি

0

মুন্সীগঞ্জের গজারিয়া অংশে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে প্রায় ১৩ কিলোমিটারজুড়ে যানজট সৃষ্টি হয়েছে। ঈদে ঘরমুখো মানুষের চাপ বেড়ে যাওয়ায় দেখা দিয়েছে ভোগান্তি।

আজ বৃহস্পতিবার সকাল ৬টা থেকে শুরু হওয়া যানজট বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে বাড়ছে। যানবাহনের দীর্ঘ লাইন, ধীরগতির কারণে বিপাকে পড়ছেন ঘরমুখো এসব মানুষ।

ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ হাসেম আলী মুন্সী জানান, সকাল থেকেই ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কিলোমিটারজুড়ে যানজট সৃষ্টি হয়েছে। দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকা এসব যানবাহনের মধ্যে যাত্রীবাহী যানবাহনের সংখ্যাই বেশি। মেঘনা সেতু থেকে মেঘনা-গোমতী সেতু পর্যন্ত এই যানজট তৈরি হয়েছে। খুবই ধীরগতিতে চলছে যানবাহন। পুলিশ ঘটনাস্থলে আছে, যানজট নিরসনে কাজ করছে।

যাত্রীরা জানান, রোজা রেখে গরমের মধ্যে এ ধরনের যাত্রা কষ্টকর। ঈদ শুরু হওয়ার আগেই সাধারণ মানুষকে ভোগান্তিতে পড়তে হচ্ছে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.