স্টাফ রিপোর্টারঃ চট্টগ্রামের বায়েজীদ বোস্তামী থানাধীন শান্তিনগর এলাকায় সমসামিত্ব্য গৃহ নির্মান সমবায় সমিতি লিমিটেডের মালিকানাধীন জায়গায় কিছু সংখ্যক অবৈধ দখলদার গভীর রাতের অন্ধকারে প্রায় ১০০ ফুট পাকা রাস্তা কেটে অবৈধ গ্যাস সংযোগ নেয়ার অভিযোগ উঠেছে।যদিও বর্তমানে নতুন গ্যাস লাইন সংযোগ দেয়া বন্ধের সরকারী নির্দেশ আছে।
জানা যায়, সম-স্বামিত্ব গৃহ নির্মাণ সমবায় সমিতি লিমিটেড উক্ত জায়গা ৪/৭৩-৭৪ বন্ধোবস্তি মামলায় রায় প্রাপ্ত হয়ে ব্যাংক চালানের মাধ্যমে নির্ধারিত সেলামির টাকা সরকারী কোষাগারে প্রদান পূর্বক ৬৩০৮ ও ৫৩৩ নং রেজিষ্ট্রি দলিল মূলে ২৫.৯৮ একর সম্পত্তি দীর্ঘ মেয়াদি বন্ধোবস্ত প্রাপ্ত হয় এবং সমিতির নামে পি.এস ১৬৮১ এবং ১৭১২নং নামজারী খতিয়ান হয় এবং ১/৩৮ বি.এস নামজারী খতিয়ান সৃজন পূর্বক ১৪৩২ বাংলা সন পর্যন্ত খাজনা পরিশোধ করা হয়। রেজিস্ট্রিকৃত উক্ত জমিতে বায়েজীদ এলাকার জবরদখলকারী কিছু ভূমিদস্যু, ভূমি খেকো অস্থায়ী সেড নির্মাণের মাধ্যমে বিভিন্ন ব্যক্তিকে ভাড়া প্রদান করে। অবৈধ বসবাসকারীর অনেক ব্যক্তি এই এলাকাকে জঙ্গল সলিমপুরের মতো অপরাধের নিরাপদ অভয়াশ্রম হিসাবে গড়ে উঠেছে। তারই ধারাবাহিকতায় তপশীলোক্ত সম্পত্তিতে গড়ে তোলা অবৈধ স্থাপনায় অবৈধ দখলদারগণ অবৈধ ব্যবসার উদ্দেশ্যে অত্র সমিতির জায়গায় অবৈধভাবে গ্যাস সংযোগ নেয়ার পাঁয়তারা করছে। উল্লেখ্য যে, বিগত সময় ০৭/০৬/২০১৩ ও ২৬/০৫/২০১৪ ইং তারিখ অবৈধ গ্যাস সংযোগ বিষয়ে উল্লেখপূর্বক আপনার কার্যালয়ে অবহিত করার পর অবৈধ দখলদারগণ তপশীলোক্ত জায়গায় অবৈধ গ্যাস সংযোগ নিতে ব্যর্থ হয়। বর্তমানে এই ভুমিদস্যু চক্র গভীর রাতে পুনঃরায় অবৈধ গ্যাস সংযোগ নেয়ার জন্য প্রায় ১০০ ফুট রাস্তা কেটে অবৈধভাবে সংযোগ নেয়ার প্রক্রিয়ায় আছে বলে অভিযোগ করেন সমসামিত্ব্য সমিতির কর্মকর্তারা।
অবৈধ গ্যাস লাইন সংযোগের বিষয়ে সমিতির সভাপতি মোহাম্মদ নুরুল আলম চৌধুরী বলেন, উল্লেখিত তপশীলোক্ত সম্পত্তিতে দখলকারদের অবৈধ স্থাপনায় গ্যাস সংযোগদান বেআইনি। তাছাড়া এখন সরকারীভাবে কোন নতুন লাইন সংযোগ দেয়া বন্ধ। তা সত্বেেও গ্যাস অফিসের একশ্রেনীর কর্মকর্তাদের যোগসাজশে অবৈধভাবে গ্যাস সংযোগের জন্য রাস্তা কেটে অবৈধ সংযোগ নেয়ার প্রক্রিয়ায় আছে। সমিতি অফিসে গত ১৪/১২/২০২৫ ইং তারিখে গ্যাস অফিসে অভিযোগ দাখিল করেছি। কিন্তু গ্যাস অফিস কতৃপক্ষ এখনো তাদের বিরুদ্ধে কোন পদক্ষেপ নেননি। আমরা আরো জানতে পেরেছি, এই অবৈধ দখলদাররা বিভিন্ন সময়ে ধাপে ধাপে অনেক বাসা বাড়িতে অবৈধভাবে বিপুল সংখ্যক গ্যাস সংযোগ দিয়ে সরকারের লক্ষ লক্ষ টাকা রাজস্ব ক্ষতি করেছে। অত্র এলাকায় যত অবৈধ গ্যাস সংযোগ আছে সব বিচ্ছিন্ন করার জন্য কতৃপক্ষের কাছে জোড় দাবী জানাই।
এই বিষয়ে বিএনপি নেতা আবু মুছাকে প্রশ্ন করা হলে তিনি বলেন, একজন রাস্তা কেটেছে শুনেছি। বিষয়টি আমি জানার চেষ্টা করছি।
এ বিষয়ে জানতে প্রতিবেদক গ্যাস অফিসের রাইজার প্রধান নুরুদ্দোহাকে প্রশ্ন করা হলে তিনি বলেন, এই সংযোগের বিষয়ে আমরা কিছুই জানিনা।
বিক্রয় শাখার জাহাঙ্গীর হোসেন বলেন, এই লাইন গ্যাস অফিসের কেউ করছেনা। অভিযোগটা আমরা পেয়েছি। আপনারা আমাদের ভিজিলেন্স টিমকে জানান। তারা ব্যবস্হা নিবে।