ষ্টাফ রিপোর্টারঃ চট্টগ্রামের লালখান বাজারের বাটালি হিল এলাকায় চাঁদাবাজদের হাতে চারদিনের ব্যবধানে একই পরিবারের দুই ভাই গুরুতর আহত হন । আহতরা হলেন আব্দুল করিমের ছেলে মোহাম্মদ সাজ্জাদ(২৫) ও শরীফ (১৮)।
জানা যায়, আহতদের পরিবার মতিঝর্না এলাকার জাহাঙ্গীরের বাড়িতে ভাড়া থাকে। আহত বড় ভাই সাজ্জাদ বলেন, গত ২৫ আগষ্ট সন্ধ্যায় তার মায়ের একটি মোবাইলের বিষয়কে জেড় ধরে সন্ত্রাসীরা আমার উপর হামলা করে। তাদের অমানষিক হামলার একপর্যায়ে গুরুতর আহত হয়ে পড়ি। আমার শোড় চিৎকারে এলাকার লোকেরা চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেলে ভর্তি করেন। জানা যায়, সাজ্জাদ যখন মেডিকেলের বেডে জীবন নিয়ে কাতরাচেছ এ ঘটনার পাঁচদিন পর শনিবার রাত বারটার দিকে সন্ত্রাসীরা ধারালো অস্ত্র সস্ত্র নিয়ে পুনরায় সাজ্জাদের ছোট ভাই শরীফের উপর হামলা করে। শোর চিৎকারে তার মা ও পরিবারের সদস্যরা এগিয়ে আসলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। আহত শরীফকে মা রোকসানা চট্টগ্রাম মেডিকেলে চিকিৎসার জন্য নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাৎক্ষণিক চিকিৎসা সেবা প্রদান করেন।
এ বিষয়ে আহতের মা রোকসানা আক্তার বলেন, আমবাগান এলাকার রাজু, সাজু, আমিনসহ আরো কয়েকজন আমার দুই ছেলের উপর অমানবিক হামলা করে গুরুতর আহত করে। একজন এখন মেডিকেলে বেডে শুয়ে চিকিৎসা নিচ্ছে। আরেকজনকে চিকিৎসা করিয়ে বাসায় নিয়ে আসি। কারন দুইজনকে মেডিকেলে একসাথে সেবা দিতে পারবো না। এই হামলা পরিকল্পিত, এদের পিছনে একটি চক্র কাজ করছে। এই চক্রটি চায় আমাদেরকে এলাকা থেকে উৎখাত করতে, আমার ছেলেদেরকে প্রাণে হত্যা করতে। সন্ত্রাসী হামলায় আমার ছেলেরা গুরুতর আহত হওয়ার পর আমি থানায় আইনগত সহযোগীতার জন্য গেলে থানা আমার থেকে কোন জিডি নেয়নি। এদিকে সন্ত্রাসীরা আমার ছেলেদেরকে হত্যা করবে বলে হুমকি দেয়। আমি সন্তানদের নিয়ে বড়ই অসহায় পড়েছি। তাদের জীবন নিয়ে খুবই চিন্তিত। নিরুপায় হয়ে আমি এই সন্ত্রাসীদের বিরুদ্ধে আদালতে মামলার প্রস্তুতি নিচ্ছি।
বিএনপির লালখান বাজার ওয়ার্ডের সাবেক সাধারণ সম্পাদক নাসিমকে প্রশ্ন করা হলে তিনি বলেন, এই ধরনের ঘটনা খুবই দুঃখজনক। আহতদের পরিবার ওয়ার্ড অফিসে অভিযোগ দিলে ব্যবস্থা নিবো।