চট্টগ্রামের বায়েজীদ থানাধীন বার্মা কলোনীস্থ বহুমুখী সমাজ উন্নয়ন কমিটির উদ্যেগে আজ (শুক্রবার) দুপুর ৩টার দিকে ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠিত হয়। হাজী মোহাম্মদ শেখ ফরিদের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ৭নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব মোঃ মোবারক আলী, বিশেষ অতিথি হিসাবে বায়েজীদ থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ মহসিন পিপিএম।
সভাপতি হাজী শেখ ফরিদ বলেন, এলাকার গরিবদের সহযোগীতায় কমিটির উদ্যেগে এই ইফতারী পন্য বিতরণ করেছি।আমরা শুধু ইফতার সামগ্রী বিতরনী অনুষ্ঠান করেছি তা নয়, পূর্বে এই এলাকার শান্তি শৃংখলা আনয়ন, মাদক নিয়ন্ত্রন, উশৃংখলতা ও চাঁদাবাজী কমাতে ইতোমধ্যে ১০টি সিসি ক্যামেরা স্থাপন করেছি।সামনে ঈদ বস্ত্র বিতরণসহ ঈদের পরপর এলাকার রাস্তাঘাটের বিভিন্ন উন্নয়ন কর্মকান্ডের পরিকল্পনা রয়েছে।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা মো আনোয়ার হোসেন, সহ সভাপতি মোঃ নুরুল আমিন, সহ সভাপতি মোঃ বিধান দে, সহ- সাধারণ সম্পাদক মোঃ আবূল হাসেম, সাংগঠনিক সম্পাদক মোঃ আবুল কাসেম, অর্থ সম্পাদক মোহাম্মদ বাবুল মাতব্বর, প্রচার সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর, সিনিয়র সদস্য মোঃ মকবুল, মোঃ সুমন।
আরো উপস্থিত ছিলেন সদস্য মোঃ অালতাফ. মোঃ সোহরাব, মোঃ হাসান, মোঃ সালাউদ্দিন, মোঃ জামাল, মোঃ হুমায়ুন, মোঃ মঞ্জুরুল, শামসুল হুদা (জসিম) মোঃ জাকির হোসেন, মোঃ জুয়েল প্রমূখ।