আগামী জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম কলেজ ও হাজী মুহাম্মদ মহসিন কলেজ ছাত্রলীগ নেতৃবৃন্দ নৌকা প্রতীকের ভ্যানগার্ড হিসেবে দায়িত্ব পালন করবে আর এই জন্য ছাত্রলীগের নেতৃবৃন্দকে এখন হতে প্রস্তুতি নিতে হবে। আগামী ২০২১ সালে বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছর পূর্তি ও রজতজয়ন্তী উৎসব উদ্যাপন করবে প্রতিটি ছাত্রলীগ নেতাকর্মীকে এ কথাটি মনে রাখতে হবে। আগামী নির্বাচনে আওয়ামীলীগের নৌকা প্রতীকের প্রার্থীদের বিজয় সুনিশ্চিত করার লক্ষ্যে সরকারের সাফল্যের কথা দেশবাসীকে প্রতিটি ঘরে ঘরে পৌঁছে দেওয়ার দায়িত্ব পালন করতে হবে বাংলাদেশ ছাত্রলীগের প্রত্যেক নেতাকর্মীকে। নগরীর পলোগ্রাউন্ডস্থ রেলওয়ে ওয়াজিউল্লাহ ইনিষ্টিটিউট (মেলা কমিউনিটি) সেন্টারে বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের নবনির্বাচিত ৩ সদস্যের সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা উপরোক্ত আহ্বান জানান।
চট্টগ্রাম কলেজ ছাত্রলীগ নেতা মো. বেলালের সভাপতিত্বে ও হাজী মুহাম্মদ মহসিন কলেজ ছাত্রলীগ নেতা মো. ইলিয়াছ চৌধুরী ও চট্টগ্রাম কলেজ ছাত্রলীগ নেতা মো. মোশারফ হোসেন তুহিনের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন, সুজয় মনি বড়–য়া জিতু, রবিউল হাসান, মোসলেম উদ্দিন আহমেদ।
এতে আরো বক্তব্য রাখেন, চট্টগ্রাম মহানগর আওয়ামী যুবলীগ নেতা শরীফ আহমেদ, ওয়ারিদ আহমেদ ভূষন, চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবকলীগ নেতা এস.এ আল মামুন, চট্টগ্রাম মহানগর শ্রমিকলীগ নেতা মো. জুয়েল, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সহ-সভাপতি গোলাম রসুল নিশান, চট্টগ্রাম কলেজ ছাত্রলীগ নেতা মো. হাবিব, মো. মনছুর আলম, আবু তায়েফ জেনিত, আবদুল কাদের রিমন, সালেহ কবির, ফিরোজ, মিজানুর রহমান মিজান, মাহতাব, আকিদ, সাজ্জাদ, ফাহিম, নোমান, শাওন, সুব্রত, ফাহাদ, সাগর, জাহিদ, লিটন, রিদোয়ান, হাজী মুহাম্মদ মহসিন কলেজ ছাত্রলীগ নেতা মাহবুবু, মামুন, তৌহিদ, নকিব, পাবেল, আরিফ, শাহরিয়া, মেহেদী, সাইফ, আবদুল্লাহ আল মামুন প্রমুখ।