চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সাথে রথযাত্রা উদযাপন কমিটির মতবিনিময় সভা

0

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ এর সাথে রথযাত্রা উদযাপন কমিটির মতবিনিময় সভা।চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ এর সাথে রথযাত্রা উদযাপন কমিটির মতবিনিময় সভা।
আজ মঙ্গলবার ২০ জুন সকাল সাড়ে১১টায় সিএমপি সদর দপ্তর সম্মেলন কক্ষে পুলিশ কমিশনার জনাব মোঃ ইকবাল বাহার, বিপিএম, পিপিএম এর সভাপতিত্বে আগামী ২৫ জুন রবিবার অনুষ্ঠিতব্য শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উদযাপন উপলক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় চট্টগ্রামস্থ আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ (ইসকন) এর নেতৃবৃন্দ এবং তুলশী ধাম পরিচালনা পরিষদ নন্দনকানন, চট্টগ্রাম এবং রথযাত্রা উদযাপন কমিটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় রথাযাত্রা সুষ্ঠু, সুন্দর ও নিরাপদে উদযাপনের নিমিত্তে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কর্তৃক গৃহীত পদক্ষেপ ও পালনীয় নির্দেশনা সম্পর্কে আলোচনা করা হয়। রথযাত্রায় পিকেট পার্টি, টহল পার্টি, ফুট পেট্রোল, রুফটপ পার্টি, হোন্ডা মোবাইল, ডিবি টিম, সাদা পোষাকে গোয়েন্দা টিম ও ট্রাফিক পুলিশ সহ পর্যাপ্ত পোষাকী পুলিশ মোতায়েন থাকবে বলে সভায় অবহিত করা হয়।  
প্রতিটি রথযাত্রা বিকাল ৩টায় শুরু হয়ে বিকাল ৫টটার মধ্যে শেষ করা এবং নির্ধারিত রুটে রথযাত্রা পরিচালনা করার বিষয় সর্বসম্মতিক্রমে সভায় সিদ্ধান্ত গ্রহীত হয়। 
এছাড়াও নামাজ ও আযানের সময় লাউড স্পিকার/মাইক বাজানো থেকে বিরত থাকা, নিজস্ব স্বেচ্ছাসেবক নিয়োগ (পরিচিতি মূল ভেস্ট)  ব্যাগ, পুটলা সহ রথযাত্রায় অংশগ্রহণ না করা, সন্দেহজনক ব্যক্তি বা বস্তু দেখলে পুলিশকে অবহিত করা, মিছিলের মাঝ পথে প্রবেশ না করার ব্যাপারে কমিশনার মহোদয় উপযাপন কমিটির নেতৃবৃন্দ ও সম্মানিত নগরবাসীর প্রতি বিনীত অনুরোধ জানান। 

১) মূলভেন্যু: তুলসী ধাম, নন্দন কানন, চট্টগ্রাম এর “রথযাত্রা” রুট: তুলসী ধামের পাদদেশ হতে  জেসি গুহ সড়ক, রাইফেল ক্লাব, নিউ মার্কেট, শহীদ সোহরাওয়ার্দ্দী সড়ক, কোতয়ালী, লালদিঘীর পাড়, নবগ্রহবাড়ী (যাত্রা বিরতি ১০ মিনিট), আন্দরকিল্লা সিটি কর্পোঃ মোড়¢ মোমিন রোড, চেরাগী পাহাড়, জামালখান, কাজীর দেউরী, লাভ লেইন মোড়, বৌদ্ধ মন্দির ¢নন্দনকানন, তুলসীধাম ।
২) মূলভেন্যু: নন্দনকানন শ্রী শ্রী রাধামাধব মন্দির (ইসকন), চট্টগ্রাম এর “রথযাত্রা” রুট: নন্দনকানন শ্রী শ্রী রাধামাধব মন্দির (ইসকন), ডিসি হিল, লাভলেইন, কাজির দেউরী, আসকারদিঘীর পাড়, জামালখান মোড় ডানে মোড়, চেরাগী মোড়, আন্দরকিল্লা, বক্সিরহাট, লালদিঘীর পাড়, সিনেমা প্যালেস, বোর্স বাদ্রার্স, নন্দনকানন  ৩) ভেন্যুঃ শ্রী শ্রী শান্তনেশ^রী মাতৃ মন্দির এর “রথযাত্রা” রুট: মন্দির প্রাঙ্গন, ক্যাথলিক ক্লাব, ফিরিঙ্গ বাজার, কোতয়ালী, আলকরণ, নিউ মার্কেট, শাহ আমানত মার্কেট, নন্দনকানন, ডিসি হিল, মোমিন রোড, জেএমসেন হল, আন্দরকিল্লা, বকশিরহাট, নবগ্রবাড়ী, কোতয়ালী, আশরাফ আলী রোড মন্দির। 
উক্ত সভায় অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) জনাব মাসুদ উল হাসান, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশন) জনাব সালেহ মোহাম্মদ তানভীর, পিপিএম-সেবা, উপ-পুলিশ কমিশনার (উত্তর) জনাব মোঃ আব্দুল ওয়ারীশ, উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) জনাব এস.এম. মোস্তাইন হোসেন, উপ-পুলিশ কমিশনার (পশ্চিম) জনাব  মোঃ ফারুক উল হক, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক-বন্দর) জনাব সৈয়দ আবু সায়েম, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক-উত্তর) জনাব মোঃ সুজায়েত ইসলাম, উপ-পুলিশ কমিশনার (ডিবি-উত্তর ও দক্ষিন) জনাব হাসান মোঃ শওকত আলী, উপ-পুলিশ কমিশনার জনাব মোঃ মারুফ হোসেন (ডিবি- বন্দর ও পশ্চিম), উপ-পুলিশ কমিশনার (সিএসবি) জনাব মোঃ মোখলেছুর রহমান, ডাঃ মিলন কান্তি দে, অধ্যক্ষ পন্ডিত গঙ্গাধর দাস ব্রহ্মচারী, অকিঞ্চণ গৌরদাস ব্রহ্মচারী সহ প্রমুখ উপস্থিত ছিলেন।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.