আজ বৃহস্পতিবার সকাল ৮টার দিকে চট্টগ্রাম রেল স্টেশনে সিলেট থেকে আসা একটি ট্রেনের ছাদ থেকে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। স্টেশনে উদয়ন এক্সপ্রেস স্টেশনে পৌঁছানোর পর খবর পেয়ে লাশটি উদ্ধার করা হয়।
চট্টগ্রাম রেলওয়ে থানার ওসি এসএম শহীদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আনুমানিক ২৫ বছর বয়সী ওই যুবকের পরনে ছিল জিন্স আর প্রিন্টের শার্ট। তার কানের নিচে আঘাতের চিহ্ন দেখা গেছে। ট্রেনের ছাদে ভ্রমণের সময় নিচু কোনো সেতুতে বা অন্য কোনো শক্ত বস্তুর ধাক্কায় ওই যুবকের মৃত্যু হতে পারে- এমন ধারণা করা হচ্ছে বলে জানান ওসি।