দায়িত্ব ভার গ্রহন করেছেন চট্টগ্রাম সাংবাদিক কো আপারেটিভ হাউজিং সোসাইটি লিমিটেডের নব নির্বাচিত কর্মকর্তারা। বৃহস্পতি সকালে সংগঠনের প্রেসক্লাবস্থ কার্যালয়ে বিদায়ী ও নব নির্বাচিত কমিটির যৌথ সভার মাধ্যমে নতুন কমিটি এ দায়িত্বভার গ্রহন করেন। এ উপলক্ষ্যে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন বিদায়ী কমিটির সভাপতি মাঈনুদ্দিন কাদেরী শওকত। এসময় অনান্য মধ্যে উপস্থিত ছিলেন নব নির্বাচিত সভাপতি স্বপন মল্লিক, সহ সভাপতি সমীর বড়ূয়া, বিদায়ী সম্পাদক মোরশেদ আলম, নব নির্বাচিত সভাপতি হাসান ফেরদৌস, ব্যবস্থাপনা সদস্য কাজী মহসিন, মঞ্জুর আলম মঞ্জু, দিদারুল আলম, কোষাধাক্ষ্য নুরুদ্দিন আহমেদ প্রমুখ।
অত্যান্ত চমৎকার পরিবেশে নির্বাচন আয়োজনের জন্যে বিদায়ী কমিটিকে ধন্যবাদ জানিয়ে নতুন কমিটির নেতৃবৃন্দ বলেন, চট্টগ্রামের সাংবাদকিদের আবাসন সমস্যা সমাধানে নব নির্বাচিত কমিটি কাজ করে যাবে। সাংবাদিক কো আপারেটিভ হাউজিং সোসাইটির আওতাভুক্ত শেরশাহ আবাসিক এলাকায় নিরাপত্তা জোরদার, পানি সমস্যা সমাধানসহ অবকাঠামোগত উন্নয়নে সংগঠনের পক্ষ থেকে ব্যাপক উদ্যোগ নেয়া হবে। পাশাপাশি কল্পলোক আবাসিক প্রকল্পে বরাদ্দপ্রাপ্ত ফ্ল্যাট মালিকরা যাতে যথাসময়ে ফ্ল্যাট বুঝে পায় এ জন্যে সংগঠনের পক্ষ থেকে সর্বাত্নক কার্যক্রম পরিচালনা করা হবে। এছাড়া আবাসন বঞ্চিত সাংবাদিকদের আবাসন ব্যবস্থা গড়ে তোলা জন্যে নতুন নতুন প্রকল্প গ্রহন এবং বিরাজমান বিভিন্ন সমস্যা সমাধান করে দ্রুত এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান নেতৃবৃন্দ।