কাপ্তাই প্রতিনিধিঃ রাঙ্গামাটি চন্দ্রঘোনা থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ২৪৭ কেজি চোলাই মদ তৈরির উপকরণ ও অটোরিক্সাসহ ৪জনকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার(১৬ নভেম্বর) সন্ধ্যায় আটককৃতদের বিরোদ্ধে মাদক আইনে থানায় মামলা করা হয়েছে।
চন্দ্রঘোনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ শাহজাহান কামাল(ওসি)র, সার্বিক তত্ত্বাবধানে ঘটনারদিন সন্ধ্যায় এসআই রিশিত খান ও সঙ্গীয় ফোর্স থানাধীন বাঙ্গালহালিয়া ইউনিয়নের ডাকবাংলা সংলগ্ন চন্দ্রঘোনা ফেরিঘাট- বাঙ্গালহালিয়া বাজার সড়কে বিশেষ অভিযান চালায়। এসময় রাইখালী ইউনিয়নের খন্তাকাটা এলাকার বাসিন্দা মো. আরমান(২২), পিতা-মো.ইউনুস, সিনুপ্রু মারমা(৩২), পিতা-ক্রেসুনু মার্মা, এবং একই ইউনিয়নের ডংনালা এলাকার বাসিন্দা মো. সোহাগ(১৯), পিতা- মো. দেলোয়ার হোসেন, মো. ইমাম হোসেন(২২), পিতা-মো.মোসলেম উদ্দিনকে ২৪৭ কেজি দেশিয় চোলাই মদ তৈরির উপকরণ ও একটি সিএনজি চালিত অটোরিক্সাসহ গ্রেপ্তার করা হয়। আটককৃতদের বিরোদ্ধে মাদক আইনে নিয়মিত মামলা দায়ের করে আসামীদের রাঙামাটি আদালতে সোপর্দ করা হয়েছে বলে থানার ওসি জানান।