চন্দ্রঘোনায় সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার

0

কাপ্তাইপ্রতিনিধিঃ রাঙ্গামাটি চন্দ্রঘোনা থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ৬ মাসের সাজাপ্রাপ্ত আসামীকে গ্রেপ্তার করেছে। রোববার(১৭ নভেম্বর) রাইখালী বাজার এলাকা হতে বন মামলার ৬মাসের সাজাপ্রাপ্ত আসামি বদি আলমকে(৬০)গ্রেপ্তার করা হয়। আসামীকে ওইদিনই রাঙামাটি জেলা বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

থানা সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কাপ্তাইয়ের চন্দ্রঘোনা থানার ভারপ্রাপ্ত মুহাম্মদ শাহজাহান কামাল(ওসি) তত্ত্বাবধানে ওইদিন সকালে এএসআই তপন কুমার দাস ও সঙ্গীয় ফোর্স রাইখালী বাজারে বিশেষ অভিযান চালিয়ে আসামী মো. বদি আলম, পিতা- মৃত শাহ আলম, গ্রাম- লেমুছড়ি পাড়া, থানা-চন্দ্রঘোনা,জেলা-রাঙামাটি’কে গ্রেফতার করে।এবং রাঙামাটি জেলা বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয় বলে সূত্র জানায়।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.