চন্দ্রঘোনা ফেরিতে উঠতে গিয়ে ট্রাক-সিএনজি সংঘর্ষ আহত-১

0

কাপ্তাই প্রতিনিধিঃ চন্দ্রঘোনা ফেরিতে উঠতে গিয়ে নিয়ন্ত্রন হারিয়ে ট্রাক- সিএনজির সংঘর্ষের ঘটনা ঘটেছে। বুধবার (১৮ ডিসেম্বর) সকালে কাপ্তাই চন্দ্রঘোনা ফেরিঘাটে এই ঘটনা ঘটেছে। এসময় একজন পথচারী মহিলা গুরুতর আহত হয়। এবং ট্রাকের ধাক্কায় সিএনজি অটোরিকশাটি ব্যাপক ক্ষতিগ্রস্থ হয়।

স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, ফেরিতে উঠার সময় একটি ট্রাক সামনে থাকা সিএনজিকে নিয়ন্ত্রন হারিয়ে ধাক্কা মারে। তবে সিএনজিটিতে মালামালে ভর্তি ছিল। যার কারণে কোন যাত্রী ছিলোনা। কিন্তু ওইসময় সিএনজির সামনে থাকা একজন পথচারী মহিলা আহত হয়। তাকে উদ্ধার করে চন্দ্রঘোনা খ্রীষ্টিয়ান হাসপাতাল পরে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে পাঠানো হয়।

চন্দ্রঘোনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ শাহজাহান কামাল(ওসি) জানান, ঘটনাটি চন্দ্রঘোনা ফেরিঘাটের রাঙ্গুনিয়া থানার অংশে ঘটেছে। তবুও তিনি খোঁজ নিচ্ছেন বলে জানান।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.