চাক্তাই খাল ও বির্জা খাল থেকে অবৈধ স্থাপনা অপসারন ও কালভার্ট উঁচু করার নির্দেশ দিলেন চসিক মেয়র

0

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ্ব আ জ ম নাছির উদ্দীন আজ বুধবার ২১ জুন সকাল থেকে দুপুর ২ টা পর্যন্ত পায়ে হেটে নগরীর চাক্তাই খাল ও বির্জা খাল সরেজমিনে পরিদর্শন করেন। পরিদর্শনকালে মেয়র খালের দুই পাড়ের নাগরিকদের সাথে কথা বার্তা বলেন এবং জোয়ার ও অতি বর্ষনের সময় এলাকার পরিস্থিতি বিষয়ে জানতে চান।
মেয়র পরিদর্শনকালে বির্জা খালের উপর প্রফেসর সিরাজুল ইসলামের বাড়ীর সামনের কালভার্ট ভেঙ্গে ফেলা, নেয়ামত আলী সুকানির বাড়ীর সামনের কালভার্ট উঁচু করন, রাহাত্তার পুলের নিচের পাইপ অপসারন, মাবিয়া হাউসের সামনের কালভার্ট এবং নুর মঞ্জিলের সামনের কালভার্ট উঁচু করন চাক্তাই খাল ও বির্জা খালের উপর এবং আশেপাশে অবৈধভাবে নির্মিত সকল ধরনের স্থাপনা ও প্রতিবন্ধকতা উচ্ছেদ,হাজী আজগর সওদাগর ও জহির ব্রাদার্স এর স্থাপনার কারনে দখল হওয়া রাস্তা উদ্ধার, বির্জা খালের সকল আবর্জনা দ্রুতগতিতে অপসারন করে নাগরিক দূর্ভোগ কমানোর নির্দেশনা দেন।
মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেন, খাল ও নালা দখলমুক্ত করা এবং ধারন ক্ষমতা বৃদ্ধি করার কাজ যতই কঠিন হোকনা কেন, সেই কঠিনকে জয় করে জনস্বার্থে সকল প্রতিবন্ধকতা অতিক্রম করে কাজ চালিয়ে যাওয়ার জন্য সংশ্লিষ্ট বিভাগকে সচেষ্ট হওয়ার নির্দেশ দেন মেয়র।
এসময় ৬ নং ওয়ার্ড কাউন্সিল মো. আশরাফুল আলম, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রধান রাজস্ব কর্মকর্তা ড. মুহম্মদ মুস্তাফিজুর রহমান, প্রধান প্রকৌশলী লে. কর্ণেল মহিউদ্দিন আহমেদ, তত্বাবধায়ক প্রকৌশলী আনোয়ার হোছাইন, মুনিরুল হুদা, কামরুল ইসলাম, নির্বাহী প্রকৌশলী সুদিপ বসাক ও জনসংযোগ কর্মকর্তা মো. আবদুর রহিম সহ চসিক এর উর্দ্ধতন কর্মকর্তা এবং স্থানীয় রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ মেয়রের সাথে ছিলেন।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.