আইএসপি প্রতিষ্ঠান ‘ঢাকা ফাইবার নেট লিমিটেড’র কার্যক্রম বন্ধ করার নির্দেশনা দিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। সন্ত্রাসী ও জঙ্গি সংশ্লিষ্টার অভিযোগে এই নির্দেশ দেয়া হয়েছে। একই সঙ্গে লাইসেন্সের শর্ত ও কমিশনের নির্দেশনা লংঘন করায় কেন প্রতিষ্ঠানটির লাইসেন্স বাতিল করা হবে না- আগামী ৭ দিনের মধ্যে লিখিতভাবে তা জানাতে বলা হয়েছে। জানা যায়, প্রতিষ্ঠানটি ‘কনফিডেন্ট নেট’ নামক লাইসেন্সবিহীন আইএসপিকে ব্যন্ডউইডথ সংযোগ প্রদান করে। আর ওই কনফিডেন্ট নেট ১৫০ জন গ্রাহককে ইন্টারনেট সংযোগ প্রদান করেছে। এসবের মধ্যে কিছু গ্রাহক সন্ত্রাসী-জঙ্গী কার্যক্রমের সঙ্গে জড়িত রয়েছে বলে অভিযোগ বিটিআরসির।