জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি

0

আজ বৃহস্পতিবার নয়াপল্টনস্থ বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি। এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে বিকেল ৪টায়। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বৃহস্পতিবার বিকেল ৪টায় রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারনের কার্যালয়ে দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির উদ্যোগে এ সংবাদ সম্মেলন হবে।

বিএনপি সূত্রে জানা গেছে, গত দুই দিনে চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে একাধিক বৈঠক করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা। বৈঠকগুলোতে দলীয় কৌশল, ভবিষ্যৎ কর্মপন্থা এবং সাম্প্রতিক নানা বিষয়ে আলোচনা হয়েছে।

ধারণা করা হচ্ছে, ইশরাক হোসেন ইস্যুতে পরবর্তী পরিস্থিতি নিয়ে এই সংবাদ সম্মেলন ডাকা হয়েছে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.