জাতীয় নিরাপদ সড়ক দিবস ঘোষণায় নিসচা’র শোকরিয়া জ্ঞাপন

0

নিরাপদ সড়ক চাই’র প্রাণের দাবি ২২ অক্টোবরকে জাতীয় নিরাপদ সড়ক দিবস ঘোষণার যে ঘোষণা এলো তাতে নিরাপদ সড়ক চাই’র পক্ষ থেকে চট্টগ্রাম মহানগর কমিটির সভাপতি এস এম আবু তৈয়ব ও সাধারণ সম্পাদক শফিক আহমেদ সাজীব শোকরিয়া জ্ঞাপন করে আন্তরিক কৃতজ্ঞতা জানান মাননীয় প্রধানমন্ত্রী, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী এবং এই দিবস ঘোষণার সাথে সংশ্লিষ্ট সকল মন্ত্রণালয়ের সচিবসহ সংশ্লিষ্ট সকল কর্মকর্তাদের। সেই সাথে অভিনন্দন জানান নিরাপদ সড়ক চাই আন্দোলনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন এবং নিরাপদ সড়ক চাই আন্দোলনের সকল নেতাকর্মিদের।
২২ অক্টোবরকে জাতীয় নিরাপদ সড়ক দিবস ঘোষণা করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। সোমবার ৫ মে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
মন্ত্রীসভা বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি বলেন, ২২ অক্টোবরকে জাতীয় নিরাপদ সড়ক দিবস ঘোষণা এবং দিবসটিকে মন্ত্রিপরিষদ বিভাগের পরিপত্রের ‘খ’ ক্রমিকে অন্তভূক্ত করণের প্রস্তাব অনুমোদিত হয়েছে।
১৯৯৩ সালের ২২ অক্টোবর জনপ্রিয় চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন স্ত্রী জাহানারা কাঞ্চনের সড়ক দুর্ঘটনায় মৃত্যুতে শোককে শক্তিতে রূপান্তরিত করে নিরাপদ সড়কের দাবিতে আন্দোলন শুরু করেন। তারই ধারাবাহিকতায় ১৯৯৮ সালে নিরাপদ সড়ক চাই’র পক্ষ থেকে ২২ অক্টোবরকে জাতীয় নিরাপদ সড়ক দিবস ঘোষণার দাবিও করে আসছিলেন নিরাপদ সড়ক চাই আন্দোলন।
আজ সরকার ২২ অক্টোবরকে জাতীয় নিরাপদ সড়ক দিবস ঘোষণার মাধ্যমে পরিপূর্ণ রূপ পেল ইলিয়াস কাঞ্চনের এই দাবি এবং যৌক্তিক অবস্থানে উপণীত হলো নিরাপদ সড়ক চাই আন্দোলন।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.