জিয়াউর রহমানের ছোট ভাই আর নেই

0

প্রয়াত রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ছোট ভাই আহমেদ কামাল আর নেই। আজ বৃহস্পতিবার রাজধানীর একটি হাসপাতালে মারা যান তিনি। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ের গণমাধ্যম শাখার কর্মকর্তা শায়রুল কবির খান গণমাধ্যমকে জানিয়েছেন, বিকেল সোয়া ৪টার দিকে হলিফ্যামিলি রেড ক্রিসেন্ট হাসপাতালে মারা যান আহমেদ কামাল। রাজধানীর বাসাবোয় নিজ বাড়িতে ছিলেন তিনি। অসুস্থ হয়ে পড়ায় আজই হাসপাতালে নিয়ে যাওয়া হয় আহমেদ কামালকে।

আহমেদ কামাল পর্যটন করপোরেশনের মহাব্যবস্থাপক (জিএম) হিসেবে ২০০৬ সালে অবসরে যান। তিনি বাসাবোর একটি বাসায় একা বসবাস করতেন।

আহমেদ কামাল ছিলেন প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কনিষ্ঠ ভাই। তাঁরা ছিলেন পাঁচ ভাই।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.