ঝিনাইদহে নব্য জেএমবির ৫ সদস্য গ্রেপ্তার

0

ঝিনাইদহে নব্য জেএমবি সরোয়ার-তামিম গ্রুপের সদস্য পাঁচ জঙ্গিকে গ্রেপ্তার করেছে র‌্যাব। গতকাল বৃহস্পতিবার রাতে র‌্যাবের একটি বিশেষ দল ঝিনাইদহ শহরের পাগলাকানাই এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।  

এ ব্যাপারে আজ শুক্রবার সকাল ১১টায় র‌্যাব ক্যাম্পে এক প্রেস ব্রিফিংয়ে ঝিনাইদহ র‌্যাব ক্যাম্পের কোম্পানী কমান্ডার মেজর মনির আহমেদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ঝিনাইদহ র‌্যাবের একটি বিশেষ দল বৃহস্পতিবার রাতে ঝিনাইদহ শহরের পাগলাকানাই এলাকায় অভিযান চালায়। এ সময় ওই এলাকা থেকে নব্য জেএমবি সরোয়ার-তামিম গ্রুপের পাঁচ জঙ্গিকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলো ঝিনাইদহ সদর উপজেলার চুয়াডাঙ্গা গ্রামে খালপাড় এলাকার মৃত আহমেদ সরদারের ছেলে আব্দুল লতিফ(৩৬), একই উপজেলার গয়েশপুর প্রামের মৃত আব্দুস সাসাদ এর ছেলে কাওসার জিন্নুরাইন ওরফে লাল্টু(৩৭), সদর উপজেলার চুয়াডাঙ্গা গ্রামের  আনোয়ার হোসেনের ছেলে শাহিনুর জামান ওরফে শাহিন(২৫), একই গ্রামের মসজিদ পাড়ার মৃত কিনার আলি বিশ্বাসের ছেলে সাহেব আলি(৪৮) ও সদর উপজেলার পোড়াহাটি গ্রামের আনোয়ার হোসেনের ছেলে আল আমিন ইসলাম(২০)।  

মেজর মনির আরো বলেন, গ্রেপ্তারকৃতরা জঙ্গি সংগঠন নব্য জেএমবি’র সরোয়ার-তামিম গ্রুপের সদস্য। তারা দীর্ঘদিন ধরে জঙ্গিবাদ কার্যক্রমের সঙ্গে জড়িত রয়েছে। তাদেরকে আদালতে পাঠানো হয়েছে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.