টমাস এ শ্যাননের সঙ্গে খালেদা জিয়ার বৈঠক ফলপ্রসূ: ফখরুল

0

ন্যাশনালনিউজ২৪বিডি.কম: যুক্তরাষ্ট্রের রাজনীতিবিষয়ক আন্ডার সেক্রেটারি টমাস এ শ্যাননের সঙ্গে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বৈঠক ফলপ্রসূ বলে জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলগমগীর।

আজ সোমবার বেলা পৌনে ১১টায় বিএনপির চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে খা‌লেদা জিয়ার সঙ্গে টমাস এ শ্যাননের নেতৃত্বে ছয় সদস্যের একটি প্রতিনিধিদলের বৈঠক হয়। বৈঠকটি প্রায় এক ঘণ্টা চলে।

পরে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল ইসলাম আরো বলেন, চলমান রাজনীতি ও রোহিঙ্গা ইস্যু নিয়ে বৈঠকে বৃহৎ আলোচনা হয়েছে। এ আলোচনা ফলপ্রসূ বলেও মন্তব্য করেন তিনি।

সভায় বিএন‌পির শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ উপ‌স্থিত ছি‌লেন।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.