টাঙ্গাইলে বাস-ট্রাক সংঘর্ষ, নিহত ১

0

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাকুল্লা এলাকায় যাত্রীবাহী বাস ও ট্রাকের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় ১০ সেনা সদস্য আহত হয়েছেন। নিহত ব্যক্তি শ্যামলী পরিবহনের সুপারভাইজার লাভলু মিয়া (৩৫)।

আজ মঙ্গলবার (২০ জুন) ভোর ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনার পর মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। পুলিশ গিয়ে এক ঘণ্টা পর যানবাহন চলাচল স্বাভাবিক করে।

মির্জাপুর জোনের ট্রাফিক পরিদর্শক মো. শাহাদত হোসেন জানান, চট্রগ্রাম থেকে শ্যামলী পরিবহনে সেনাবাহিনীর নতুন প্রশিক্ষণার্থী সদস্যরা পাবনা যাচ্ছিলেন। পথিমধ্যে বাসটি ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাকুল্লা এলাকায় পৌঁছালে মহাসড়কের ওপর দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই বাসের সুপারভাইজার লাভলু মিয়া (৩৫) নিহত হন।

এ ঘটনায় অন্তত ১০ সেনা সদস্য আহত হয়েছেন। আহতদের টাঙ্গাইল মেডিক্যাল কলেজ হাসপাতাল ও মির্জাপুরের কুমুদিনী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.