টিসিবি কার্ডের পরির্বতে এখন ‘স্মার্ট ফ্যামিলি কার্ড’ কাপ্তাইয়ে বিতরণ শুরু

0

কাপ্তাই প্রতিনিধিঃ কাপ্তাই উপজেলার ৫টি ইউনিয়নে টিসিবির কার্ড এর পরিবর্তে এখন দেয়া হচ্ছে ‘ স্মার্ট ফ্যামিলি কার্ড’। রবিবার (১৯জানুয়ারি) সকাল হতে কাপ্তাই ৪নং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রকৌশলী আব্দুল লতিফ এই স্মার্ট ফ্যামিলি কার্ড তুলে দিচ্ছেন প্রাপ্যদের। ইউপি চেয়ারম্যান জানান, আগে টিসিবির পণ্য ক্রয় করতে হলে কাগজের কার্ড লাগত। এখন তা পরিবর্তন করে স্মার্ট ফ্যামিলি কার্ড করা হয়েছে। যা অনেক ভাল।

কাপ্তাই ইউনিয়নে ১হাজার ৯৩৯জন এই এই স্মার্ট ফ্যামিলি কার্ড পাবে। বিতরণের সময় উপস্থিত ছিলেন ইউপি সচিব ও সকল ইউপি সদস্য। এছাড়া সকল ইউনিয়নে এই স্মার্ট ফ্যামিলি কার্ড বিতরণ শুরু হয়েছে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.