Thursday, August 6

ঢাকার হাজারীবাগ ভোটকেন্দ্রের ককটেল বিস্ফোর,আহত ৪

0

রাজধানীর ঢাকার হাজারীবাগের একটি ভোটকেন্দ্রের সামনে ককটেল বিস্ফোরণে নারী-শিশুসহ ৪ জন আহত হয়েছেন।আহতরা হলেন- আমির হোসেন (৬০), বাদল আহমেদ (৫০), তার ছেলে তানভির আহমেদ (৮) এবং মাকসুদা বেগম (৫০)।

আজ রবিবার (৭ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে বটতলা জামিয়া আনওয়ারুল উলুম মাদ্রাসার সামনে এ ঘটনা ঘটে।

আহত বাদল আহমেদ বলেন, কেন্দ্রের সামনে দিয়ে ছেলেকে নিয়ে হেঁটে যাচ্ছিলেন তিনি। তখন রাস্তায় তাদের পাশেই বিস্ফোরণ হয়। এতে তার ছেলের ডান পায়ে জখম হয় আর তার নিজের থুতনিতে সামান্য জখম হয়।

আহত আমির হোসেন জানায়, তাদের বাসা ভোট কেন্দ্রের পাশেই। ভোট দিয়ে তিনি কেন্দ্র থেকে বের হয়ে রাস্তা দিয়ে যাওয়ার সময় পরপর দুইটি বিস্ফোরণ ঘটে। এতে তার দুই পায়ে এসে আঘাত লাগে। তার ধারণা, রাস্তার পাশের কোনো একটি ভবনের ছাদ থেকে ককটেলগুলো নিক্ষেপ করা হয়েছে।

মাকসুদা বেগম জানান, ভোট দিয়ে বের হয়ে বাসায় ফেরার সময় ককটেল বিস্ফোরণে আহত হন তিনি। তার বাম রানে আঘাত লেগেছে।

ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া বলেন, আহতদেরকে জরুরি বিভাগে চিকিৎসা দেয়া হচ্ছে। তবে তাদের অবস্থা আশঙ্কামুক্ত।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.