পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির জানিয়েছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরা নিয়ে কোনো শঙ্কা নেই ।
আজ বৃহস্পতিবার সকালে মার্কিন যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
হুমায়ুন কবির বলেন, ‘বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান খুব শিগগিরই দেশে ফিরবেন। তার দেশে ফেরা নিয়ে কোনো শঙ্কা নেই। আগামী জাতীয় নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টা আন্তরিক রয়েছেন। আগামী বছরের ফেব্রুয়ারিতেই নির্বাচন আয়োজন হবে।’