তাহিরপুরে ৩লক্ষাধিক টাকার গাজা সহ দুই ব্যবসায়ী গ্রেফতার

0

সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় ৩লক্ষাধিক টাকার ২০কেজি গাজা সহ দুই ব্যবসায়ী কে গ্রেফতার পুলিশ। গ্রেফতারকৃতরা হল,ভৈরব থানার আগানগড় চড় পাড়া মৃত আব্দুল আলী ছেলে গাজা ব্যবসায়ী শহীদ মিয়া (৪৫) ও তাহিরপুর উপজেলার বাদাঘাট ইউনিয়নের মল্লিকপুর গ্রামের চিহ্নিত গাজা ব্যবসায়ী কাজল মিয়ার স্ত্রী আসমা আক্তার (৩৮)। পুলিশ ও স্থানীয় সুত্রে জানাযায়,আজ রবিবার বিকালে সাড়ে পাঁচটায় গোপন সংবাদের ভিত্তিত্বে তাহিরপুর থানার ওসি নন্দন কান্তি ধরের নেতৃত্বে এসআই আমির ও পুলিশের একটি চৌকস দল অভিযান চালিয়ে উপজেলার বাদাঘাট ইউনিয়নের ফিরোজপুর গ্রামের মকবুল হোসেনের বতস-বাড়ি থেকে ৩বস্তা ভর্তি ২০কেজি গাজা সহ শহীদ মিয়া (৪৫) ও আসমা বেগম (৩৮) আটক করে। এসময় তাদের সহযোগী কাজল মিয়া (৩৫) ও মকবুল মিয়া (৪০) পালিয়ে যায়। তাহিরপুর থানার ওসি নন্দন কান্তি ধর এঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,আটককৃত আসামীদের বিরোদ্ধে মাদক দ্রব আইনে মামলা হচ্ছে। পলাতক আসামীদের গ্রেফতার করার চেষ্টা অব্যাহত আছে।    

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.