আরিফুল ইসলাম সুজন ( কুড়িগ্রাম): তিন দিন থেকে বদ্ধ নাগেশ্বরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ল্যাবরেটরি কক্ষ। ফলে চিকিৎসা সেবা থেকে বি ত হয়ে পড়েছে এলাকাবাসী। ভুক্তভোগীরা জানিয়েছে সকাল গত ৩ দিন থেকে রক্ত পরীক্ষা, ইসিজিসহ অন্যান্য পরীক্ষার জন্য হাসপাতালে গেলে ল্যাবরেটরি কক্ষ তালাবদ্ধ পাওয়া গেছে।
সরেজমিনে গিয়ে দেখা গেছে, তালাবদ্ধ রুমের দরজার উপরে কাগজে লেখা রয়েছে , “সপ্তাহে তিন দিন ল্যাবরেটরিতে পরীক্ষা করা হয়। শনিবার, সোমবার ও বুধবার।” সপ্তাহে এই তিনদিন খোলার কথা থাকলেও বুধবার রুম তালাবদ্ধ পাওয়া গেছে। খোঁজ নিয়ে জানা গেছে গত তিনদিন থেকেই রুম তালাবদ্ধ। এমনকী ঔষধ সংকট, ল্যাবরেটরিতে ক্যামিকেলের অভাব নৈমিত্তিক ব্যাপার হয়ে দাড়িয়েছে। প্রয়োজনীয় ঔষধ সংকটসহ সঠিক চিকিৎসাাসেবা থেকে বি ত হচ্ছে বলেও অভিযোগ করেন অসহায় ও দুস্থ রোগীরা।
এ বিষয়ে হাসপাতালের টিএসএ মাসুদুর রহমান রনজুর সাথে যোগাযোগ করতে চাইলে তাকে পাওয়া যায়নি।