ত্রিশালে দেশের প্রথম আধুনিক অলিম্পিক ভিলেজের ভিত্তিপ্রস্তর

0

এনামুল হক, ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের ত্রিশালে ১৭৩ একর জমির ওপর দেশের প্রথম আধুনিক ‘অলিম্পিক ভিলেজ’ বা মাল্টিস্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।

রোববার (১ ফেব্রুয়ারি ২০২৬) সকালে এই মেগা প্রকল্পের উদ্বোধন করেন সেনাবাহিনী প্রধান ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) সভাপতি জেনারেল ওয়াকার-উজ-জামান।

সেনাবাহিনীর নিজস্ব জমিতে বাস্তবায়ন হতে যাওয়া এই প্রকল্পের প্রাথমিক বাজেট ধরা হয়েছে প্রায় ৪০০ কোটি টাকা। প্রকল্পটি সম্পন্ন হলে দেশের ক্রীড়াঙ্গনে নতুন দিগন্তের সূচনা হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।

প্রস্তাবিত অলিম্পিক ভিলেজে আন্তর্জাতিক মানের একাধিক ইনডোর ও আউটডোর খেলার ভেন্যু, প্রশিক্ষণ সুবিধা, আবাসন ব্যবস্থা, মেডিকেল সাপোর্ট এবং আধুনিক অবকাঠামো গড়ে তোলা হবে। এর মাধ্যমে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের ক্রীড়াবিদদের প্রশিক্ষণ ও প্রস্তুতির সুযোগ তৈরি হবে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.