বান্দরবান প্রতিনিধিঃ বান্দরবানে থানচিতে প্রতিবছর ন্যায়”মাদক দূরীকরণ, শান্তি ও ঐক্যের জন্য ক্রীড়া” এ প্রতিপাদ্যকে সামনে রেখে বৌদ্ধ সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব মাহাঃওয়াগ্যোই পোয়েঃ (প্রবারণা পূর্ণিমা) উদযাপন উপলক্ষে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৮ আগষ্ট) বিকাল সাড়ে ৩ টায় উপজেলা সদরে ঐতিহাসিক ছান্দাক পাড়া মাঠে সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সমাপনী খেলায় খিয়াং ছাত্রাবাস একাদশ কে ০-২ গোলের ব্যবধানে বিজয়ী হয় আমিয়াখুং যুব একাদশ। গত ২৩ সেপ্টেম্বর থেকে টানা ১৬ দিনব্যাপী টুর্ণামেন্টে অংশ নিয়েছিলো ২৮ টি দল। এ খেলায় পুরোদমে ম্যাচ পরিচালনার রেফারী দায়িত্বে ছিলেন, মংপ্রু মারমা, অনিল ত্রিপুরা ও পলাশ কান্তি মল্লিক। সাংবাদিক চহ্লামং মারমা সঞ্চালনায় উদযাপন কমিটি আহবায়ক নুমংপ্রু মারমা সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৩৮ বিজিবি বলীপাড়া জোনের জোন কমান্ডার লে: কর্ণেল মোঃ তৈমুর হাসান খাঁন (পিএসসি,এসি), বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন থানচি থানার অফিসার ইনচার্জ নাছির উদ্দিন মজুমদার, সাবেক উপজেলা চেয়ারম্যান খামলাই ম্রো , ২নং তিন্দু ইউপি চেয়ারম্যান ভাগ্যচন্দ্র ত্রিপুরা,সাবেক ইউপি চেয়ারম্যান উবামং মারমা, ডাক্তার মংসিংশৈ মারমা। এছাড়াও মাহাঃওয়াগ্যোই পোয়েঃ ফুটবল টুর্নামেন্ট কমিটির সদস্য মংথুইনু মারমা,অংসিং মারমা,জয়এপ্রু মারমা,এমং মারম, উঅংছাই মারমা ও মংশৈসিং মারমা’সহ শত শত দর্শকের সমাগন ছিলেন।
টুর্ণামেন্টের প্রধান অতিথি বক্তব্যের বলেন, আমিও একজন আপনাদের মত ফুটবল খেলার প্রেমিক মানুষ। খেলাধুলা দেখলে মন চায় নিজেরও অংশগ্রহণ করতে। তিনি আরো বলেন খেলার টানে আজকের আমিও আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। যে কোন সময় খেলাধুলা থেকে শুরু আমাদের ৩৮ বিজিবি সবসময় আপনাদের পাশে আছি। উদযাপন কমিটি সভাপতি নুমংপ্রু মারমা বলেন, প্রতিবছর মত এবারেও ফুটবল টুর্ণামেন্ট মধ্য দিয়ে প্রবারণা পূর্ণিমা উদযাপন করতে যাচ্ছি। পাহাড়ের সকল ধর্মের মানুষের অংশগ্রহণে এক ধরণে মিলনমেলা ও বটে। পাহাড়ের যত নৈরাজ্য সহিংশতাগুলো দূর করে আমাদের থানচিতে সম্প্রীতি বাদ্ধন আটুত থাকুক এবং টুর্ণামেন্টের শুরু থেকে শেষ পর্যন্ত প্রশাসন ও এলাকাবাসীর সকলের সহযোগীতায় সুস্থ এবং সুন্দরভাবে শেষ করতে পেরেছি ।