বান্দরবান প্রতিনিধিঃ বান্দরবানে থানচিতে ৩৮ বিজিবি ব্যবস্থাপনায় আইনশৃঙ্খলা স্থিতিশীল রাখতে বিভিন্ন পেশায় গন মানুষের নিয়ে এলাকায় সার্বিক পরিস্থিতি বিষয়ে গনসংযোগ সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৮ নভেম্বর) সকাল ১০:৩০ ঘটিকা হতে দুপুর ০১টা পর্যন্ত বলিপাড়া জোন (৩৮ বিজিবি) এর কমান্ডার লেঃ কর্ণেল তৈমুর হাসান খাঁন, পিএসসি, এসি এর সভাপতিত্বে জোন সদরে এক গণসংযোগ সভা অনুষ্ঠিত হয়।
সভায় থানচি ও পার্শ্ববর্তী এলাকার জনসাধারণের নিরাপত্তার বিষয়ে সচেতনতা বৃদ্ধি, সশস্ত্র সন্ত্রাসী সংগঠন কর্তৃক সন্ত্রাসী, চাঁদাবাজি, অপহরণ ও দুস্কৃতিকারী কার্যক্রম প্রতিরোধে আইন শৃঙ্খলা বাহিনীকে তথ্য প্রদানে সহায়তা, কেএনএ এর বিরুদ্ধে বিশেষ অপারেশন পরিচালনা, সাম্প্রদায়িক সুবিধা-অসুবিধাসমূহ, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা, ধর্ম নিয়ে কোন প্রকার বিরোধ না করা, কোন প্রকার গুজবে কান না দেয়া, অর্থকরী ফসলের আবাদ বৃদ্ধি করা, ভবিষ্যৎ প্রজন্মকে নৈতিক শিক্ষা প্রদান করা, জোন কর্তৃক বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান, পাহাড়ী রাস্তায় যান চলাচলে সাবধানতা অবলম্বন, হেলমেট পরিধান করে মোটর সাইকেল চালনা, সড়ক দূর্ঘটনা রোধে উপজেলা প্রসাশনের মাধ্যমে মাহিন্দ্র ও চাঁন্দের গাড়ী চালকদের প্রশিক্ষণ প্রদান, বর্তমান সরকারের সংস্কারের পদ্ধতি ও পর্যটন শিল্প চালু করার বিষয়ে আলোচনা করা হয়।
এছাড়াও বিজিবি, পুলিশ, স্থানীয় প্রশাসন, বাজার কমিটি, পরিবহন মালিক সমিতি ও শিক্ষা প্রতিষ্ঠানের সমন্বয়ে ০৩ দিনব্যাপী থানচি পরিস্কার পরিচ্ছন্নতা ক্যাম্পেইন পরিচালনার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সভায় আরও উপস্থিত ছিলেন থানচি উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার রাকিব হাসান চৌধুরী, থানচি থানা ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ এসআই নাসির উদ্দীন মজুমদার, থানচি উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান চশাথোয়াই মারমা, ১নং রেমাক্রি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুইশৈথুই মার্মা (রনি), ২নং তিন্দুক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ভাগ্যচন্দ্র ত্রিপুরা, ৩নং থানচি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অং প্রু ম্রো, ৪নং বলিপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব জিয়াং মারমা, থানচি হেডম্যান হ্লাপ্রুসু মারমা প্রমুখ।
এসময় বলিপাড়া জোন এর আওতাধীন এলাকার বিভিন্ন পাড়ার হেডম্যান, কারবারী, জনপ্রতিনিধি, বাঙ্গালী ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠির প্রায় ১৪০ জন গণ্যমাণ্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।