সোহেল আহম্মেদ দাউদকান্দি প্রতিনিধিঃ সমাজের অবহেলিত অসহায় দুস্থ ও গরীবদের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে দৃষ্ঠান্ত স্থাপন করেছেন এক প্রবাসী ব্যবসায়ী। তারা যেন কর্মের মাধ্যমে নিজেদের স্বাবলম্বী করে তুলতে পারেন, ভবিষ্যতে কারো মুখাপেক্ষি হতে না হয় দুস্থ মহিলাদের সেলাই মেশিন এবং পুরুষদের মাঝে অটোরিক্সা ও নগদ টাকা বিতরণ করেন।কুমিল্লার দাউদকান্দি উপজেলার গৌরীপুর ইউনিয়নের পেন্নাই গ্রামের মৃত মোতালেব মিয়া ওরফে জারু মিয়ার দুবাই প্রবাসী ছেলে হাজি মোঃ জাকির হোসেন অসহায় দুস্থ ও গরীবদের সহযোগিতায় এগিয়ে এসে এ দৃষ্ঠান্ত স্থাপন করেছেন।
বৃহস্পতিবার বেলা ১১টায় নিজ বাড়ীতে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দাউদকান্দি উপজেলা নির্বাহী অফিসার মোঃ আল আমিন বলেন, সমাজের দুস্থ ও গরীবদের সহযোগিতায় জাকির সাহেবে এ উদ্যোগকে সাধুবাদ জানাই, আজকে ওনি যে ভাবে এগিয়ে এসেছেন তারমতো সমাজের অন্যান্য বিত্তবানরা এমন মহৎ উদ্যোগে এগিয়ে আসেন তাহলে এ দেশটি ঠিকই একদিন সোনার বাংলাদেশ হিসেবে গড়ে উঠবে। জাকির সাহেব নিজ উদ্যোগে যাদেরকে সেলাই মেশিন দিয়ে কর্মসংস্থানের সুযোগ করে দিয়েছেন, হয়তো ভবিষ্যতে তাদেরকে আর কারো কাছে হাত পাততে হবেনা।
অনেকে নগদ টাকা দান করেন, যারা পায় তারা টাকাটা নিয়ে খরচ করে খেয়ে ফেলে। তাই সমাজের যারা বিত্তবান আছেন তাদের প্রতি অনুরোধ করে বলছি আপনারা জাকির সাহেবকে ফলো করুন। তিনি জাকির সাহেবের প্রতি অনুরোধ করে বলেন, আপনার এ উদ্যোগটি গৌরীপুর ভিত্তিক না রেখে পার্শ্ববর্তী অন্যান্য এলাকা বিস্তৃত্ব করুন, যাতে একই এলাকার লোক বার বার একই সুবিধা না পায়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার( দাউদকান্দি) মোঃ মহিদুল ইসলাম, দাউদকান্দি মডেল থানার ওসি মোঃ মিজানুর রহমান, তদন্ত ওসি রঞ্জন কুমার, গৌরীপুর পুলিশ ফাড়ির ইনচার্য আসাদুজ্জামান, অবসর প্রাপ্ত অধ্যাপক আব্দুর রউফ প্রমুখ।