দীর্ঘ ১৩ বছর পর কবর মাজারে পরিনত হল

0

মিলন খান, খোকসা প্রতিনিধিঃ কুষ্টিয়ার খোকসা উপজেলায় প্রধান মন্ত্রীর একান্ত দেহরক্ষী মাহবুব রশিদের কবরকে দীর্ঘ ১৩ বছর পর মাজারে পরিনত করলেন জেলা প্রশাসক।

এ বিষয়ে গতকাল সকালে জয়ন্তীহাজরা ইউনিয়নের ফুলবাড়ী গ্রামে প্রধানমন্ত্রী শেখ হাসিনার একান্ত দেহ রক্ষী মাহবুব রশিদের কবর কে মাজারে পরিনত হওয়াকে কেন্দ্র করে পরিদর্শন করলেন খোকসা উপজেলার নির্বাহী অফিসার মোছাঃ সেলিনা বানু। গত ২০০৪ সালের ২১ শে আগষ্টে আওয়ামী লীগের সভায় গ্রেনেড হামলায় মাহবুব রশিদ নিহত হয়।

নিহত মাহবুব রশিদের বাবা হারুন -অর রশিদ বলেন, প্রধান মন্ত্রীর তহবিল থেকে মাসে সামান্য সাহায্য পাই। তা দিয়ে শোকাত্ব পরিবারের কোন রকম দিনাতিপাত চলে।আমরা কি ভাবে কবর সংরক্ষণ করব,  বিষয়টি  জেলা প্রশাসন কে জানালে গত ২৯ মে  ইউএনও মহোদয় কবর পরিদর্শনে আসেন  এবং আজ বাস্তবে পরিনত হয়।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.