সরওয়ার জামান, কক্সবাজার জেলা সংবাদদাতা: মুমিন ব্যক্তি আল্লাহর সমিপেই সব কিছু অর্পণ করে। তার সকল চাওয়া আল্লাহর নিকট হয়। আর ইফতারের সময় দু’আ কবুল হওয়ার বিষয়টি হাদীছ দ্বারা সীকৃত। কাজেই একজন ঈমানদারের উচিত, সে যেন আজে বাজে গল্পকথায় লিপ্ত না হয়ে ইফতারের সময় প্রচুর পরিমাণ দু’আ করে। হেফাজতে ইসলাম বাংলাদেশ হালিশহর থানা শাখা কতৃক চট্রগ্রাম দারুল ফুরকান মাদরাসায় আয়োজিত ইফতার মাহফিলে হেফাজতে ইসলাম বাংলাদেশের সংগ্রামী সাধারণ সম্পাদক আল্লামা জুনাঈদ বাবুনগরী প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
বাবুনগরী বলেন, দু’আ আর ইস্তেগফার করতে জানলে এমাসে আল্লাহ অনেক বেশী পাপ মোচন করে দিবেন। অতচ আমরা দু’আ করা তো দূরের কথা, ইফতারের দু’আটিও ভূলে যাই। তিনি দু’আ পড়ে বিসমিল্লাহ সহকারে ইফতার শুরু করার আহবান জানান।
হযরত বলেন, রোযাদারকে ইফতার করালে তিনটি লাভ। (ক) গুনাহ মাফ হয়। (খ) জাহান্নাম থেকে মুক্তি। (গ) রোযাদারের সমান পূণ্য লাভ।
হেফাজতে ইসলামের সাহিত্য বিষয়ক সম্পাদক মাওলানা আশরাফ আলী নিজামপূরী বলেন, কওমী সনদের সীকৃতি সরকারের করুণা নয়, আমাদের ন্যায্য প্রাপ্য। আর হেফাজতে ইসলাম বাংলাদেশের চৌদ্দ কোটি তাওহিদী জনতার আধ্যাত্নিক ও অরাজনৈতিক সংঘটন।
তিনি বলেন, মূর্তি শুধু কোর্টের আঙ্গিনা থেকে সরালে হবে না, বাংলাদেশ থেকেও বিতাড়িত করতে হবে। অনুষ্ঠানে হেফাজতে ইসলামের কেন্দীয় নেতৃবৃন্দসহ হালিশহর শাখার সকল দায়িত্বশীলগণ উপস্থিত ছিলেন।