দেশের উন্নয়নে প্রধানমন্ত্রীকে আরো ১০ বছর সময় দিতে হবে- নাসিম

0
সামগ্রিক উন্নয়ন ও দেশকে সমৃদ্ধির পথে এগিয়ে নিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশ পরিচালনায় আরো ১০ বছর সময় দেয়ার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম। শনিবার কাজীপুর উপজেলা পরিষদ মাঠে আয়োজিত এক জনসমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি দেশবাসীর প্রতি এই আহ্বান জানান। 
প্রায় পাঁচ কোটি টাকা ব্যয়ে কাজীপুর উপজেলা পরিষদের সম্প্রসারিত প্রশাসনিক ভবন ও হলরুম নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং উপজেলা পরিষদ ও কাজীপুর সদর ইউনিয়ন ডিজিটাল নেটওয়ার্ক স্থাপনের উদ্বোধন উপলক্ষে এই সমাবেশের আয়োজন করা হয়। 
তিরি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ শান্তির দেশে পরিণত হয়েছে। ক্ষমতায় থেকে আওয়ামী লীগ হাওয়া ভবন সৃষ্টি করেনি, জঙ্গিবাদেরও সৃষ্টি করেনি। তাই জনগণের ভালবাসা নিয়ে উন্নয়নের নেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আবারও নৌকার বিজয় হবে। 
উপজেলা নির্বাহী অফিসার শফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে পুলিশ সুপার মিরাজ উদ্দিন আহম্মেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শামীম আহম্মেদ, এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী রবিউল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি শওকত হোসেন, সাধারণ সম্পাদক খলিলুর রহমান প্রমুখ বক্তব্য রাখেন।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.