দ্যা স্টুডেন্ট সোসাইটি অসহায় শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ

0

কাপ্তাই প্রতিনিধিঃ রাঙ্গুনিয়া উপজেলায় অসহায় অসচ্ছল শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ।শনিবার (১২অক্টোবর)বিকাল ৩টায় চন্দ্রঘোনা রেডিসন কমিউনিটি সেন্টারে সামাজিক সংগঠন দ্যা স্টুডেন্ট সোসাইটি অব চট্টগ্রাম এর বই বিতরণ উৎসব অনুুষ্ঠিত হয়। দ্যা স্টুডেন্ট সোসাইটির যুগ্ন আহবায়ক কলিমউল্লাহ’র সঞ্চালনায় এতে সভাপতি ছিলেন ব্যবসায়ী আব্দুল মালেক তালুকদার। প্রধান অতিথি ছিলেন পাহাড়িকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক ফজলুল করিম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. মহিউদ্দিন, সাংবাদিক নুরুল আবচার, মো. কবির হোসেন(কাপ্তাই প্রেস ক্লাবের সাবেক সভাপতি), শিক্ষক ওমর ফারুক, আব্দুল মাবুদ, নয়ন সরকার, মাওলানা হারুন, সংবাদকর্মী ইসমাঈল হোসেন, শিক্ষক নয়ন সরকার, বিশ্বজিৎ, মো. আলমগীর প্রমুখ।সংগঠনের মধ্যে বক্তব্য রাখেন সাইফুল ইসলাম পারভেজ, ওয়াহিদুল ইসলাম, জাহেদুল ইসলাম, মাহমুদুল হাসান, মো. আশিক, মো. আইয়ুব, ইসমাঈল হোসেন হৃদয়। শেষে ৫০জন শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়। উল্লেখ্য, চার বছর ধরে তাদের এই কার্যক্রম ধারাবাহিকভাবে চলমান রয়েছে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.