নওগাঁর নজিপুরে ভিজিএফ’র চাল বিতরণ

0

ইখতিয়ার উদ্দীন আজাদ, পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর পত্নীতলা উপজেলা সদর নজিপুর পৌর এলাকার মোট ৩১শ ৫০ জন অতি হত দারিদ্র পরিবারকে ১০ কেজি করে ঈদ-উল-ফিতর উপলক্ষে সকল ধর্মের মানুষদের ভিজিএফ এর চাল বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
২২ জুন বৃহস্পতিবার সকাল ৯টায় উপজেলা সদর নতুনহাটে উক্ত চাল বিতরণের উদ্বোধন করেন ও বক্তব্য রাখেন উপজেলা আ.লীগের সভাপতি ইছাহাক হোসেন। এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, নজিপুর পৌর মেয়র রেজাউল কবির চৌধুরী, নজিপুর পৌর আ’লীগের সভাপতি শহিদুল আলম বেন্টু, নজিপুর পৌরসভার ৩নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল মজিদ প্রমুখ। উদ্বোধন উপলক্ষে দেশ, জাতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং মহান জাতীয় সংসদের মাননীয় হুইপ ও ধামইরহাট-পত্নীতলা আসনের সাংসদ মোঃ শহীদুজ্জামান সরকার এর সুস্থতায় বিশেষ দোয়া কামনা করা হয়।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.