ইখতিয়ার উদ্দীন আজাদ, পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি: কর্তৃপক্ষের নিরব ভূমিকায় নওগাঁর পত্নীতয় অবৈধ ভাবে সাপের ভয় দেখিয়ে বাধ্য করে ব্যবসায়ীদের ও পথচারীদের কাছ থেকে অর্থ আদায়ের অভিযোগ উঠেছে সাপুড়িনীদের বিরুদ্ধে।
ভুক্তভুগিদের মৌখিক অভিযোগে জানা যায়, ৩ জুলাই সোমবার বিকেল ৫টার দিকে উপজেলা সদর নজিপুর পৌর শহরের বাসস্ট্যান্ডের বিভিন্ন স্থানে এমন ঘটনাটি ঘটে। ভুক্তভোগিদের অভিযোগ, আমরা সেচ্ছায় ১০/২০ টাকায় দিলেও নিচ্ছেন না। এতে বাধ্য করে ৫০ থেকে ১০০ টাকা, এমনকি কারো কারো কাছ থেকে দুই শতাধিক টাকাও আদায় করছেন। কিছু কিছু সড়কের পথচারীদের এক সাথে ৭/৮ জন সাপুড়িনীরা যৌথ ভাবে কৌশলে সাপের ভয় দেখিয়ে বাধ্য করে টাকা আদায় করছেন।
সাপুড়িনীরা জানায়, সাপের খাওয়া ও আমাদের পেটের দায়ে আমরা এ পথে বের হয়েছি।
নজিপুর বাসস্ট্যান্ড বণিক কমিটির সভাপতি শহিদুল ইসলাম বেন্টু জানান, যারা সেচ্ছায় টাকা দিচ্ছেন তা তাদের ব্যক্তিগত ইচ্ছায়। তবে, সাপের ভয়-ভীতি প্রদর্শন পূর্বক বাধ্য করে অর্থ আদায় করাটা অবৈধ ও অপ্রত্যাশিত ।
পত্নীতলা উপজেলা বন্য প্রাণি সংরক্ষণ কমিটির সভাপতি শ্রী সুমন কুমার শীল জানান, সাপের ভয় দেখিয়ে অর্থ আদায়ের বিষয়টি সম্পূর্ণ অবৈধ।