নওগাঁ-৩ আসনে ভোট যুদ্ধ হবে নোৗকা- ধানের শীষে

0

লোকমান আলী, নওগাঁ প্রতিনিধি: বরেন্দ্র অঞ্চলের সবচেয়ে উর্বর ভুমি নওগাঁর মহাদেবপুর ও বদলগাছী এলাকা। ধানের জন্য সেরা মহাদেবপুর এবং সবজী খ্যাত উপজেলা বদলগাছী। এ জেলার মহাদেবপুর ও বদলগাছী উপজেলা নিয়ে গঠিত নওগাঁ-৩ আসন। এই আসনটি পূর্বের বিএনপির ঘাঁটি বলে পরিচিত থাকলেও গত ২বারের নির্বাচনে আওয়ামী লীগের দখলে রয়েছে। তবে জাতীয় পাটি ও জাসদের গণসংযোগ ও প্রচার-প্রচারণা তেমন চোখে পড়ার মতো নয়।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশীরা হলেন, বিএনপির নতুন মুখ এ কে এম শফিকুল ইসলাম, রবিউল আলম বুলেট, ফজলে হুদা বাবুল এবং আসফ কবির চৌধুরী। বিএনপির উদীয়দান নতুন এই নেতা এলাকায় গণসংযোগ ও প্রচার-প্রচারণার মাধ্যমে নির্বাচনী মাঠ দখল করে রেখেছেন। এলাকার ভোটারদের চাওয়া-পাওয়া তারা নতুনদের এবারের ভোটে গুরুত্ব দিয়ে বিবেচনা করে দেখবেন।

তবে এ কে এম শফিকুল ইসলাম মনোনয়ন পেতে কোম বেঁধে মাঠে নেমেছেন। তৃনমূল পর্যায়ের সমর্থন যোগাতে গণসংযোগসহ সভা-সমাবেশ করে মাঠ ঘাট চষে বেড়াচ্ছেন তিনি। পোস্টার, ব্যানার, ফেস্টুন টানিয়ে ও মতবিনিময় সভা করে নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্চেন তরুন এই নেতা।

আওয়ামী লীগের মনোনয়ন পেতে বর্তমান সাংসদ আলহাজ্ব ছলিম উদ্দীন তরফতার এবং সাবেক সাংসদ ও বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ এর চেয়ারম্যান ড. আকরাম হোসেন চৌধুরী। দশম জাতীয় সংমদ নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত ড. আকরাম হোসেন চৌধুরীকে পরাজিদ করে আওয়ামী লীগের বিদ্রোহী (স্বতন্ত্র) প্রার্থী হিসাবে জয়লাভ করেন আলহাজ্ব ছলিম উদ্দীন তরফদার সেলিম। এর আগে নবম জাতীয় সংসদ নির্বাচনে ড. আকরাম হোসেন চৌধুরী বিপুল ভোটের ব্যবধানে নির্বাচিত হন। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়স পেতে লবিং গ্রæপিং এ ব্যস্ত এই দুই প্রভাবশালী নেতা।

এই আসনে জাতীয় পার্টি থেকে সরাসরি নির্বাচনে অংশ গ্রহনের কথা শোনা যাচ্ছে। তরে দলীয়ভাবে কেন্দ্রীয় কমিটির যুগ্ন সাংগঠনিক সম্পাদক এ্যাটভোকেট তোফাজ্জল হোসেনের নাম প্রচার রয়েছে এলাকায়। জাসদের পক্ষ থেকে এই আসনে বদলগাছীর বীরমুক্তিযোদ্ধা নওগাঁ জেলা জাসদের ভারপ্রাপ্ত সভাপতি ওয়াজেদ আলী নির্বাচনের প্রস্তুতি গ্রহন করছেন বলেও জানা গেছে। তবে জাতীয় পার্টি ও জাসদের গনসংযোগ ও প্রচার-প্রচারণা লক্ষ্য করা যায়নি।

বিএনপি ও আওমী লীগ মনোনয়ন প্রত্যাশীরাই নির্বাচনী মাঠ সরব রেখেছেন। মনোনয়ন প্রত্যাশীদের গনসংযোগ ও প্রচার প্রচারণায় জনসাধারনের মাঝে আমেজ লক্ষ্য করা যাচ্ছে। এবার এ আসনে ধানের শীষ ও নৌকার মধ্যেই ভোটযুদ্ধ বলে বলে ধারণা করা হচ্ছে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.