বিশেষ প্রতিনিধি: নওগাঁর পত্নীতলা উপজেলার নজিপুর সরকারি কলেজ হোস্টেলের একটি কক্ষে তালা লাগায়ে দখলের চেষ্টার অভিযোগ উঠেছে এক ছাত্রলীগ নেতার বিরুদ্ধে।
নির্ভরযোগ্য একাধিক সুত্রে জানা যায়, ৪ নভেম্বর মাগরিবের নামাজের পর কলেজ হোস্টেলের দ্বিতীয় তলার হোস্টেল সুপার দায়িত্বরত ও বিভিন্ন কাগজপত্র থাকে এই রুমে হোস্টেল সুপার প্রতিদিন আসে । হোস্টেলের খাতা পত্র দেখা শুনার করার জন্য রাত ৮টার দিকে এসে দেখে যে নতুন আরও একটি তালা ঝুলানো। তার পর আশে পাশের রুমের ছাত্রদের বলে কে এই কাজ করেছেন? এতে ছাত্ররা বলে, কলেজ শাখার ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাসুদ রানা এসে তালা দিয়ে গেছেন । এর পর হোস্টেল সুপার হোস্টেল হতে ফিরে যেতে বাধ্য হন।
নাম প্রকাশ না করার শর্তে ওই কলেজ হোস্টেলের অবস্থানরত একাধিক ছাত্র জানায়, ওই ছাত্রলীগ নেতার দাবি, আমরা যখন খুশি, তখন আসব, যা ইচ্ছে তাই করবো। আমরা কলেজের ছাত্রলীগ। আমাদের প্রয়োজন আছে তাই।
এ বিষয়ে জানতে চাইলে কলেজের হোস্টেল সুপার আকতারুল ইসলাম আকতার এবং সহকারি হোস্টেল সুপার রফিকুল ইসলাম উপরোক্ত (কলেজ হোস্টেল সুপার কক্ষে তালা লাগানোর) ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ সামশুল হক বলেন, বিষয়টি শুনেছি। তা সমাধানকল্পে আলোচনা চলছে।