নিজস্ব প্রতিবেদকঃ বাংলাদেশ জাতীয়তাবাদী সড়ক পরিবহন শ্রমিক দল বায়েজীদ থানা কমিটির উদ্যেগে আজ বিকাল ৪টার দিকে বায়েজিদ বোস্তামী থানাধীন টেক্সটাইল মোড়ে নতুন চট্টগ্রাম মহানগরের বিএনপির দুঃসময়ের বিপ্লবী নেতা মেয়র ডাঃ শাহাদাত হোসেনকে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র নির্বাচিত করায় এক বিশাল শুভেচ্ছা সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়।
এ সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বায়েজিদ থানা জাতীয়তাবাদী সড়ক পরিবহন শ্রমিক দলের সভাপতি মোক্তার হোসেন।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, বিশিষ্ট রাজনীতিবিদ ও সমাজসেবক মেয়র ডা. শাহাদাত হোসাইনের বলিষ্ট নেতৃত্বে চট্টগ্রাম বাসী এগিয়ে যাবে। সন্ত্রাস ও চাঁদাবাজ মুক্ত সমাজ প্রতিষ্ঠিত হবে।
সমাবেশ শেষে বিশাল মিছিল অনুষ্ঠিত হয়। এতে আরো উপস্থিত ছিলেন সাধারন সম্পাদক জালাল উদ্দিন রনি, সহ সভাপতি ইডচুপ সহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।