নরসিংদীতে সড়ক দুর্ঘটনায় ব্রাহ্মণবাড়ীয়া হাইওয়ে থানার ওসিসহ দুইজন নিহত

0

নরসিংদী জেলায় ঢাকা সিলেট মহাসড়কের শিবপুর উপজেলার ঘাসিরদিয়া এলাকায় এক সড়ক দুর্ঘটনায় ব্রাহ্মণবাড়ীয়া হাইওয়ে থানার ওসিসহ দুইজন নিহত হয়েছেন। আজ সোমবার সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ওসির নাম হুমায়ন কবির।

শিবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানায়, সেভেন রিংস কোম্পানির একটি মিক্সার ট্রাক ও ওসিকে বহনকারী প্রাইভেট কারের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ওসিসহ গাড়ির চালক নিহত হন। তাৎক্ষণিকভাবে চালকের নাম পরিচয় জানা যায়নি।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.