নাঈম-সাদমানের জামিন আবেদন নামঞ্জুর

0

বনানীর রেইনট্রি হোটেলে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্রীকে ধর্ষণের ঘটনায় দায়ের করা মামলার অন্যতম আসামি নাঈম আশরাফ ও সাদমান সাকিফের জামিন আবেদন নামঞ্জুর করেছে আদালত।  

এ বিষয়ে এক আবেদনের শুনানি শেষে সোমবার ঢাকা মহানগর হাকিম মো. মাজহারুল হক জামিন নাকচ করে দেন।  
আদালতে আসামিদের পক্ষে জামিনের আবেদন করেন খায়রুল ইসলাম (লিটন) ও আব্দুর রহমান হাওলাদার। অপরদিকে রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করে।  
 
প্রসঙ্গত, গত ২৮ মার্চ রাতে রেইনট্রি হোটেলে ধর্ষণের শিকার দুই তরুণীর একজন গত ৬ মে বনানী থানায় একটি মামলা দায়ের করেন। মামলার আসামি হলেন সাফাত আহমেদ, নাঈম আশরাফ, বিল্লাল হোসেন, সাদনান ও সাকিফ। সবাই গ্রেফতার হয়ে কারাগারে রয়েছেন।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.